দিরাইয়ে শিশির মনিরের সমর্থনে যুব সমাবেশ শুক্রবার
প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২৫, ৮:২২:৫৫ অপরাহ্ন
শাল্লা প্রতিনিধি: সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরের সমর্থনে দিরাইয়ে যুব-গণসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল ৫ ডিসেম্বর শুক্রবার স্থানীয় থানা পয়েন্টে অনুষ্ঠিত হবে এই সমাবেশ। দিরাই-শাল্লা উন্নয়ন ফোরামের উদ্যোগে আয়োজিত যুব-গণসমাবেশকে জনসমুদ্রে রুপান্তর করতে ইতোমধ্যে দিরাই-শাল্লায় ব্যাপক প্রচার প্রচারণা চলছে।
জানা গেছে, দিরাই-শাল্লা উন্নয়ন ফোরামের উদ্যোগে যুব-গণসমাবেশ শুক্রবার বেলা দুইটায় থানা পয়েন্টে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে সংসদ সদস্য প্রার্থী ও সুপ্রিম কোর্টের আপীল বিভাগের সিনিয়র আইনজীবী মুহাম্মদ শিশির মনির। প্রধান বক্তা হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম। অতিথি হিসেবে ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা ও মো. শাহিনুর রহমান উপস্থিত থাকবেন।
এদিকে,যুব-গণসমাবেশকে সফল করতে দিরাই শাল্লা উন্নয়ন ফোরামের নেতৃবৃন্দ দিরাই শাল্লার সর্বত্র গণসংযোগ, পথসভার পাশাপাশি লিফলেট বিতরণ করা হয়েছে।





