মৌলভীবাজারে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২৫, ৮:২৭:২৪ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি: ‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি তরান্বিত করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।
বুধবার সকালে দিবসটি উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক হাবিবুর রহমান।
মৌলভীবাজার সদর উপজেলা সমাজসেবা অফিসার সুমন দেবনাথের সঞ্চালনায় বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, ব্রুমিং রোজেস বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের অভিভাবক আব্দুর রউফ, স্বপন দাশ, সদর সমাজসেবা কর্মকর্তা সুমন দেবনাথ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা চন্দন কুমার পাল ।





