আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে দুর্নীতি মুক্তকরণ ফোরামের কর্মসূচি
প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২৫, ৮:৩২:২৮ অপরাহ্ন

আগামী ৯ ডিসেম্বর মঙ্গলবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন উপলক্ষে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সভা মঙ্গলবার সন্ধ্যায় সিলেট নগরীর বন্দরবাজারের কুদরত উল্লাহ মসজিদ মার্কেটের ৩য় তলায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তারা আগামী ৯ ডিসেম্বর মঙ্গলবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন উপলক্ষে ঐদিন বেলা ১১টায় সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জমায়েত, পরে দুর্নীতি বিরোধী র্যালি ও কোর্ট পয়েন্টে দুর্নীতি বিরোধী গণসমাবেশ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মকসুদ হোসেন এর পরিচালনায় বক্তব্য রাখেন ফোরামের স্থায়ী কমিটির সদস্য নেছারুল হক চৌধুরী বুস্তান, কেন্দ্রীয় সহ-সভাপতি মামুন রশীদ এডভোকেট, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ কবির আহমদ, আইন বিষয়ক সম্পাদক অরুণ চন্দ্রনাথ এডভোকেট, সহ সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, সহ অর্থ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহিদুর রহমান জুনু, শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম শিতাব, সহ শ্রম বিষয়ক সম্পাদক মিজান গাজী, দপ্তর সম্পাদক আব্দুল মুতাওয়ালী ফলিক, কেন্দ্রীয় সদস্য মঈন উদ্দিন আহমদ, মনোরঞ্জন দাস, আনোয়ার আহমদ, মাহবুব ইকবাল মুন্না, যুব ফোরামের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক রিকন তালুকদার লিখন, জুয়েল আহমদ নিপু প্রমুখ। সভায় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সরোজ ভট্টাচার্য্য এর দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। বিজ্ঞপ্তি





