নগরীতে জুয়াড়ি ও চোরাকারবারীসহ ৬জন গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২৫, ৮:৫৪:০৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে পৃথক অভিযান চালিয়ে জুয়াড়ি ও চোরাকারবারীসহ ৬জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গত মঙ্গলবার রাতে নগরীর লাক্কাতুরা এলাকায় অভিযান চালায় আম্বরখানা পুলিশ ফাঁড়ির একদল পুলিশ। আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শেখ মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় হাতেনাতে ৪ জুয়াড়িকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, নেত্রকোনা জেলার আটপাড়া থানার লক্ষিপুর গ্রামের মানিক মিয়ার পুত্র মোঃ সজিব খান (২২), একই জেলার বারহাট্টা থানার দশদার গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র মোঃ আলমগীর হোসেন (২৪), সিলেট জেলার বিমানবন্দর থানার লাক্কাতুরা এলাকার সিরাজুল ইসলামের পুত্র মোঃ টিপু সুলতান (৩০), সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার পাগলা বাজার এলাকার পন্ডিব দাশের পুত্র মিলন দাশ (৫৮)। আটককৃত আসামীদের এয়ারপোর্ট থানার নন এফ.আই.আর নং-১৭৬/২৫ (৩/১২/২০২৫) এসএমপি এ্যাক্ট ৯৫ ধারা মোতোবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
অপরদিকে মঙ্গলবার বিকেলে সদর উপজেলার বটেশ্বর সাকিনস্থ জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে শাহপরান থানা পুলিশ। এসআই প্রণজিৎ মন্ডলের নেতৃত্বে অভিযান চালিয়ে
জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের সামনে পাকা রাস্তার উপর থেকে ভারতীয় কমলাসহ একটি ট্রাক আটক ও ২ জন চোরাকারবারীকে গ্রেফতার করা হয়। জব্দকৃত টাটা ট্রাক রেজি: নং-সিলেট-ট-১১-০৫৬৫, ইঞ্জিন নং- ঢ ২৫০৫২৬১০৩৭০১, চেসিস নং-অস্পষ্ট, যার মূল্য ৩০ লাখ টাকা। আর ১৬০ ক্যারেট ভারতীয় কেনু (কমলা) ২ হাজার ৮৮০ কেজি, যার আনুমানিক মূল্য ৫ লাখ ৭৬ হাজার টাকা। গ্রেফতারকৃত চোরাকারবীরা হচ্ছেন শরিয়তপুর জেলার জাজিরা থানার উত্তর খোসা সিকদার কান্দি এলাকার আলী আকবর মোল্লা ও মিনু বেগমের পুত্র জাকির হোসেন (২৬) ও মাদারীপুর জেলার শিবচর থানার রাম রায়ের কান্দি এলাকার বারেক ধরানী ও রাকসানা বেগমের পুত্র মোঃ জুনায়েদ (১৮)। এ ঘটনায় শাহপরান থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ৩ (২/১২/২০২৫)। আসামীদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।





