উচ্চ শিক্ষার হাতেখড়ি গবেষণায় : শাবি ভিসি
প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২৫, ৮:৫৯:২২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেছেন, যারা বিদেশে উচ্চশিক্ষা নিতে ইচ্ছুক, তাঁদের গবেষণা করার মানসিকতা থাকতে হবে। উচ্চ শিক্ষার হাতেখড়ি হচ্ছে গবেষণা। গবেষণা ও ভালো একাডেমিক ফলাফল ছাড়া বিদেশে স্কলারশিপ পাওয়া সম্ভব নয়। তিনি গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এৎধফঁধঃব ঝঃঁফরবং অনৎড়ধফ (ঋঁহফরহম ্ ঝপযড়ষধৎংযরঢ়ং) শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, বিদেশে উচ্চ শিক্ষার জন্য শিক্ষার্থীদের স্নাতক পর্যায় থেকেই প্রস্তুতি নিতে হবে। তাহলেই কেবল চূড়ান্ত গন্তব্যে পৌছাঁনো সম্ভব।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মাসুদ আলম বলেন, স্নাতক, স্নাতকোত্তর, এমফিল আর পিএইচডি ডিগ্রিকে উচ্চশিক্ষা হিসেবে বিবেচনা করা হয়। শিক্ষার এই স্তরগুলোতে শুধু পড়া মুখস্ত করে, তা পরীক্ষার খাতায় পুনরুৎপাদন করাই যথেষ্ট নয়। এখানে পঠিত বিষয়ের ওপর জটিল সমস্যা সমাধান ও নতুন ধারণা প্রদানের সূক্ষ্মতা যাচাই করা হয়। আর গবেষণার মাধ্যমেই কেবল এগুলোতে ভালো করা সম্ভব। তাই স্নাতক আর স্নাতকোত্তর পর্যায়ে ছোট ছোট রচনা/অ্যাসাইনমেন্ট/প্রকল্প বাস্তবায়ন করার মাধ্যমে এই গবেষণায় হাতেখড়ি হয়। আর এমফিল-পিএইচডি পর্যায়ে বড় গবেষণাপত্র লেখার মধ্য দিয়ে হাত পাকে। এ জন্য যারা বিদেশে উচ্চশিক্ষা নিতে ইচ্ছুক, তাদেরকে স্নাতক পর্যায় থেকেই নিজেকে প্রস্তুত করে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির ব্কতব্য রাখেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের জিএম (পাবলিক রিলেশন্স) মোঃ কামরুল ইসলাম। স্পিকার ছিলেন সাবাশ ফাকিবাজের সিইও ওয়াসিক আমিন। অনুষ্ঠানে জিডিএন-সাস্টের সদস্য ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। গ্র্যাজুয়েট ডেভেলপমেন্ট নেটওয়ার্ক (জিডিএন-সাস্ট) আয়োজিত সেমিনারের আয়োজন করে।





