আমীরে জামায়াতের সাথে হুমা খানের সাক্ষাৎ
প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০২৫, ১:৫৫:০৪ অপরাহ্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন জাতিসঙ্ঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের ঢাকাস্থ কার্যালয়ের প্রধান হুমা খান। আজ ৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকালেআমীরে জামায়াতের বসুন্ধরার কার্যালয়ে আন্তরিকতাপূর্ণ পরিবেশে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।
এ সময় আমীরে জামায়াত হুমা খানের পরবর্তী চ্যালেঞ্জ-এর জন্য শুভ কামনা ও বাংলাদেশে তাঁর ভূমিকার প্রশংসা করেন।
ভবিষ্যতে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির আরও উন্নয়ন হবে বলে হুমা খান আশা ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি





