জামায়াত আমীরের সাথে বৃটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০২৫, ৭:০১:২২ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বৃহস্পতিবার সকালে তাঁর বসুন্ধরার কার্যালয়ে ঢাকাস্থ বৃটিশ হাইকমিশনার সারাহ কুক-এর এক সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে তাঁর সঙ্গে ছিলেন হাইকমিশনের হেড অব পলিটিক্যাল মি. টিমোথি ডাকেট।
অত্যন্ত হৃদ্যতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে তারা বাংলাদেশের বিরাজমান বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা করেন। ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে প্রত্যয় ব্যক্ত করা হয়। এ সময় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের আসন্ন ইউকে সফররের বিষয়টিও স্থান পায়। উল্লেখ্য, এ সফরে জামায়াত আমীরের সঙ্গে বৃটিশ সরকারের এক মন্ত্রীর বৈঠক হওয়ার কথা রয়েছে।





