ছাতকে দৃষ্টিনন্দন পাঁচ মৎস্য শেডের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০২৫, ৭:২৫:৫১ অপরাহ্ন

ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে গোবিন্দগঞ্জ নতুনবাজার ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির জন্য নির্মিত দৃষ্টিনন্দন পাঁচটি মৎস্য শেডের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে সিলেট-সুনামগঞ্জ সড়কসংলগ্ন গোবিন্দগঞ্জে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সরকারি বরাদ্দে নির্মিত এ শেডগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম।
শিক্ষাবিদ মাওলানা জালাল উদ্দিনের সভাপতিত্বে ও মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক অধ্যক্ষ ও সুনামগঞ্জ-৫ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আবদুস সালাম আল মাদানী, ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম খান, গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি অনার্স কলেজের উপাধ্যক্ষ মুহি উদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ উদ্দিন, ইসলামপুর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট সুফি আলম সুহেল, ছাতক থানার ওসি তদন্ত রঞ্জন কুমার ঘোষ, শিল্পপতি আশরাফুর রহমান চৌধুরী ও সমবায় সমিতির সাধারণ সম্পাদক মাহবুব আলম।
এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, সুনামগঞ্জ জেলা জামায়াতের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুরব্বি আমির আলী, সমিতির সভাপতি নুরুল ইসলাম, মাওলানা এমরান আলী, মাওলানা মেরাজ উদ্দিন, মাওলানা রমিজ উদ্দিন, ব্যবসায়ী আজর আলী, গিয়াস উদ্দিন, আবুল খয়ের, আবদুল হামিদ, ছাদিক মিয়া, কালাশাহ, শাহাব উদ্দিন, জামাল উদ্দিন, বুুরহান উদ্দিনসহ বাজারের কয়েক শত ব্যবসায়ী। শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন হাফেজ মাইদুল হক এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান আহমদ।





