প্রবাসী লেখক-সংগঠক মিসবাহ উদ্দিনের সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০২৫, ৮:৩৩:১৩ অপরাহ্ন

গোলাপগঞ্জে প্রবাসী লেখক-সংগঠক মিসবাহ উদ্দিনের সংবর্ধনা বুধবার উপজেলার জিবি টেলিভিশন হলরুমে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গোলাপগঞ্জ শাখার সভাপতি ও জিবি টেলিভিশন এর চেয়ারম্যান মো. বদরুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ আলমের পরিচালনায় মতবিনিময় সভা ও সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক শুভ প্রতিদিন এর নির্বাহী সম্পাদক মো. ফয়ছল আলম।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি লেখক ও কমিউনিটি সংগঠক মিসবাহ উদ্দিন আহমদ, গোলাপগঞ্জ পৌর জামাতের ভারপ্রাপ্ত আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান প্রভাষক রেহান উদ্দিন রায়হান, সিলেট জেলা বিএনপির সহমানবাধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী, দৈনিক সমকাল এর গোলাপগঞ্জ প্রতিনিধি রতন মনি চন্দ, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী।
বিএমএসএফ এর সহ সভাপতি আব্দুল¬াহ আহমদ এর কোরআন থেকে তেলাওয়াতের পর শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গোলাপগঞ্জ উপজেলা শাখার প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, কোষাধ্যক্ষ ফাহিম আহমদ ও সাংগঠনিক সম্পাদক সাকেল উদ্দিন। বিজ্ঞপ্তি





