আটক ২ আওয়ামী লীগ নেতা কারাগারে
প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০২৫, ৮:৫৪:১৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট সদর উপজেলা আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে জালালাবাদ থানা পুলিশ। বুধবার (৩ ডিসেম্বর) পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিল্লাত চৌধুরী এবং টুকেরবাজার ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন।
এর সত্যতা নিশ্চিত করে এসএমপির জালালাবাদ থানার ওসি শাহ মো. মোবাশ্বির জানান, আওয়ামী লীগ নেতা মিল্লাত ও গিয়াসের বিরুদ্ধে থানায় মামলা ছিলো। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।





