রেড ক্রিসেন্ট সোসাইটির আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালন
প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০২৫, ৬:২০:১৬ অপরাহ্ন

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালন করা হয়েছে। এ বছরের প্রতিপাদ্য ছিল ‘আর্তমানবতায় সর্বত্র’।
বৃহস্পতিবার সকাল ১০টায় সারদা হল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সারদা হলে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান মো. বদরুজ্জামান সেলিম এবং সঞ্চালনা করেন ইউনিট সেক্রেটারি মাহবুবুল হক চৌধুরী। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভার সূচনা করেন যুব সদস্য মাওলানা রেজাউল করিম।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউনিট সদস্য আব্দুল্লাহ আল মামুন সামুন, কামরুজ্জামান দিপু, আবু সাইদ মোহাম্মদ ইব্রাহিম, ইউনিট লেভেল অফিসার মিজানুর রহমান জীবন, সাবেক যুব প্রধান জালাল উদ্দিন শামীম, চৌধুরী লাবিব ইয়াসির, মোসাসাদ্দেক চৌধুরী সুমেল, সৈয়দ শিপন আহমদ, সুলতান আহমদ, হাবিবুর রশীদ জনি, কুলসুমা আক্তার সাথী, সাফা রহমান, লামিয়া রহমান, সাদাত বিন হোসেন। বিজ্ঞপ্তি





