খালেদা জিয়ার সুস্থতা কামনায় আরিফুল হকের দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০২৫, ৬:৫০:৩৬ অপরাহ্ন

বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বলেছেন, আমাদের নেত্রী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে যখন দেখা করি, তখন তিনি আমাকে বলেছিলেন, তুমি সিলেট-৪ আসনে গিয়ে কাজ করো। ঐ অবহেলিত অঞ্চলের উন্নয়নের জন্য তোমাকে প্রয়োজন। আজ আমাদের দেশমাতা সংকটাপন্ন অবস্থায়, আমার মতো কোটি কোটি মানুষের হৃদয়টা আজ হাহাকার করছে। দেশ-বিদেশের মানুষ উদ্বেগ, উৎকন্ঠায় দিন কাটাচ্ছেন। আমরা সবাই দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের নেত্রীকে সুস্থভাবে আমাদের মধ্যে ফিরিয়ে দেন।
আরিফুল হক চৌধুরী শুক্রবার গোয়াইনঘাট উপজেলার জাফলং কেন্দ্রীয় জামে মসজিদে পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। এসময় দোয়া পরিচালনা করেন মাওলানা ক্বারী কামরুল ইসলাম।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বাদশা আহমদ, সিলেট জেলা যুবদল সিনিয়র সহ-সভাপতি শাহেদ আহমদ চমন, সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, সিলেট জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, জুরেজ আব্দুল্লাহ গোলজার, ফয়েজ আহমদ, জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক স্টেলিন তারিয়ান, উপজেলা বিএনপি নেতা জিয়াউল খান জিয়ারত, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জিএম শফিক আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খালেদ আহমদ, হেলোয়ার আহমদ ও উপজেলা যুবদলনেতা কামাল আহমদ মেম্বার প্রমুখ। বিজ্ঞপ্তি





