জেলা যুবদলের বিশেষ বৈঠক অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০২৫, ৬:৫৮:০৫ অপরাহ্ন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে ধানের শীষের প্রার্থী, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর নির্বাচনী কার্যক্রম বেগবান করার লক্ষ্যে এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় সিলেট জেলা যুবদলের উদ্যোগে নগরীর কুমারপাড়াস্থ আরিফুল হক চৌধুরীর বাসভবনে এই বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ এর পরিচালনায় বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-৪ আসনে ধানের শীষের প্রার্থী আরিফুল হক চৌধুরী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সহ সভাপতি সাহেদ আহমদ চমন, জুবায়ের আহমদ, ১ম সহ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রাজু, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক সাজ্জাদ হোসেন দুলু, জৈন্তাপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সুহেল আহমদ, গোয়াইঘাট উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খালেদ আহমদ, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. গিয়াস উদ্দিন, সিলেট জেলা যুবদলের প্রচার সম্পাদক হারুনুর রশীদ, দপ্তর সম্পাদক মো. রেদওয়ান আহমদ, মৎস্য ও পশুপালন বিষয়ক সম্পাদক খায়রুল আলম, জৈন্তাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফারুক আহমদ, মো. সাব্বির আহমদ, সেলিম আহমদ, আজমল হোসেন, আলী হায়দার সায়মন, নাসির উদ্দিন, জামিল আহমদ, আব্দুর রউফ দুলাল, নাজমুল হক ইয়াজুল, গোয়াইনঘাট জৈন্তাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফয়জুল হাসান বুলবুল, জাহাঙ্গীর আলম, হারুনুর রশীদ হারুন, জি এম শফিক, সমছির আলী, হাবিবুর রহমান হাবিব, মিজানুর রহমান হেলোয়ার, কামরুল ইসলাম, মাহবুব আলম সাজু, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. রাজন মিয়া, এমদাদুর রহমান ইমজাদ, বাবুল আহমদ, মোস্তাকিম আহমদ ফরহাদ, উসমান খাঁ, আব্দুল্লাহ আল মামুন, আরমান আহমদ, রায়সুল ইসলাম রাজন, আবুল আল হেলাল, আবুল হোসেন, ফরিদ উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি





