ছাত্রদল নেতা দিনারের পিতার মৃত্যুতে জেলা স্বেচ্ছাসেবক দলের শোক
প্রকাশিত হয়েছে : ০৬ ডিসেম্বর ২০২৫, ৮:২১:০৯ অপরাহ্ন
নিখোঁজ ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারের পিতা ডা. মঈন উদ্দিন আহমদের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মুর্শেদ।
শনিবার (৬ ডিসেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, একজন বাবা তার জীবদ্দশায় ছেলের ফিরে আসার দৃশ্য দেখলেন না, এর চাইতে কষ্টের কী হতে পারে। এ বিষয়ে ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারের পরিবারের মতো আমরাও গভীরভাবে ব্যথিত। আমরা দোয়া করি- দিনার যেন সুস্থ অবস্থায় গুম অবস্থা থেকে ফিরে আসেন। পাশাপাশি তাঁর বাবা মরহুম মঈন উদ্দিনের রুহের মাগফিরাত কামনা ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। বিজ্ঞপ্তি





