আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে দুর্নীতি বিরোধী কর্মসূচি সফল করুন : দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
প্রকাশিত হয়েছে : ০৬ ডিসেম্বর ২০২৫, ৮:২৩:১৬ অপরাহ্ন

আগামী ৯ ডিসেম্বর মঙ্গলবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন উপলক্ষে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক প্রস্তুতি সভা ৫ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় সিলেট নগরীর বন্দরবাজারের কুদরত উল্লাহ মসজিদ মার্কেটের ৩য় তলায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসনের পরিচালনায় সভায় বক্তারা বলেন, বিগত দিনগুলোতে দেশে নারী দিবস, মানবাধিকার দিবস রাষ্ট্র যেভাবে পালন করেছে অনুরূপ প্রধান রাজনৈতিক দলগুলো মানবাধিকার দিবস পালনে যেভাবে সোচ্চার হয়; কিন্তু আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস রাষ্ট্র ও প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো ও বর্তমান অন্তর্র্বতী সরকারও পালন করে না কেন? দেশবাসী তা জানতে চায়। এতে প্রতিয়মান হয়, রাষ্ট্র ও প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো দুর্নীতি বন্ধে আন্তরিক নয়।
সভায় আগামী ৯ ডিসেম্বর মঙ্গলবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন উপলক্ষে ঐদিন বেলা ১১টায় সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জমায়েত, পরে দুর্নীতি বিরোধী র্যালি ও কোর্ট পয়েন্টে দুর্নীতি বিরোধী গণসমাবেশ সফল করার জন্য সংগঠনের সকল স্তরের সদস্যবৃন্দ ও নগরবাসীর প্রতি উদাত্ত আহবান জানান।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ওসমানীনগর উপজেলার উসমানপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ম্যান সৈয়দ মোতাহির আলী, বক্তব্য রাখেন ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি ডাঃ অরুণ কুমার দেব, সহ সভাপতি মোঃ লায়েক মিয়া, কেন্দ্রীয় অর্থ সম্পাদক ড. চিন্ময় চৌধুরী মিতুন, সিলেট মহানগর শাখার আহবায়ক আব্দুল গফুর, সদস্য সচিব মুজিবুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক ইউপি মেম্বার এনামুল হক আবুল, সহ প্রচার সম্পাদক মীর আব্দুল করিম পাখি মিয়া, মহানগর নেতা জাকির হোসেন, যুব ফোরামের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক রিখন তালুকদার লিখন, তামিম রহমান চৌধুরী, নোয়াখালী জেলার সাবেক ছাত্রনেতা ইসকান্দর মির্জা প্রমুখ।
সভা শেষে কেন্দ্রীয় সহ সভাপতি ডা. অরুণ কুমার দেবের বোন, অর্থ সম্পাদক ড. চিন্ময় চৌধুরী মিতুনে মামা রমেন্দ্র কুমার দে এর মৃত্যুতে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। বিজ্ঞপ্তি





