সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০৬ ডিসেম্বর ২০২৫, ৯:০৫:২০ অপরাহ্ন

সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির উদ্যোগে এসএসসি-এইচএসসি উত্তীর্ণ-২০২৫ সালে এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি এবং সনদ প্রদান অনুষ্ঠান শনিবার দুপুরে সিলেট প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত হয়।বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নর্থ ইস্ট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ ইকবাল।
সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির সভাপতি এম রফিকুল হকের সভাপতিত্বে ও বৃত্তি প্রদান উপ-কমিটির আহবায়ক শিক্ষক আবুল খায়ের ও সদস্য সচিব এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল এর যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক, সিলেট জেলা জজ কোর্টের এডিশনাল পিপি এডভোকেট কামাল হোসেইন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এমসি কলেজের অর্থনীতি বিভাগের প্রধান (অব.) তোতিউর রহমান, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, এম সাইফুর রহমান ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোরশেদ আলম, ইছাকলস ইউপির চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজু, মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি জিয়াউর রহমান মিজান, কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মারজান আহমদ। ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন বাবুল বিশ্বাস টিটু, তাফসিয়া মৌরী।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মাওলানা এহসান উদ্দিন, শাহজাহান সাজু, বশির উদ্দিন, এডভোকেট মকদ্দস আলী, এডভোকেট আফতাব উদ্দিন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি সাংবাদিক আবিদুর রহমান, সিনিয়র সহ সভাপতি মঈন উদ্দিন মিলন, সেক্রেটারী সাংবাদিক সৌরভ আহমদ, কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি নিজাম উদ্দিন, সাবেক প্রধান শিক্ষক ইসরাইল আলী, শিক্ষক আজমল আলী, মাসরুর আহমদ, মোহাম্মদ আলী, বজলু মিয়া, কামাল মিয়া, কোম্পানীগঞ্জ ডেভেলপম্যান ফাউন্ডেশনের সদস্য সচিব আসাদুল হক আসাদ, গ্র্যাজুয়েট এসোসিয়েশন অব কোম্পানীগঞ্জের সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, আল মদিনা মডেল মাদ্রাসার পরিচালক ঈসা তালুকদার, কোম্পানীগঞ্জ ছাত্রকণ্ঠের সভাপতি এহসানুল মাহবুব, কোম্পানীগঞ্জ অনলাই প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নাঈম, বিএনপি নেতা মাসুক মিয়া, দেলওয়ার হোসেন প্রমুখ।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল বাসিত।
অনুষ্ঠানে এস.এস.সি উত্তীর্ণ ২৭ জন ও এইচ.এস.সি উত্তীর্ণ ৮ জন শিক্ষার্থীর মধ্যে বৃত্তি ও সনদপত্র প্রদান করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি





