লতিফা-শফি কলেজে নবীনবরণ
প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০২৫, ৮:১০:১৬ অপরাহ্ন

দক্ষিণ সুরমা প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় সিলেট এর পরিচালক মোহা. মোমেনুল ইসলাম বলেছেন, জ্ঞান অমূল্য ধন, জ্ঞান অর্জন ছাড়া মানুষের মধ্যে মানবতা তৈরি হয় না। আর মানবতা ছাড়া মানুষ প্রকৃত অর্থে মানুষ নয়, সে অধম। তাই আমাদের শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বাড়াতে ডিভাইসের গঠনমূলক ব্যবহার করতে হবে এবং শিক্ষকদের নির্দেশনা অনুসরণ করে উচ্চ শিক্ষা অর্জন করে নিরহংকারী দেশপ্রেমিক মানুষ হতে হবে।
তিনি শনিবার দক্ষিণ সুরমান্থ লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজের ২০২৪- ২৫ শিক্ষাবর্ষের বিএ, বিএসএস ও বিবিএস (পাস) কোর্সে ভর্তিকৃত ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন।
লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ আমিরুল আলম খানের সভাপতিত্বে ও কলেজের হিসাববিজ্ঞান বিষয়ের প্রভাষক রিক্তা রানী সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডিগ্রি (পাস) ভর্তি কমিটির চেয়ারম্যান যুক্তিবিদ্যা বিষয়ের সহকারী অধ্যাপক সুহেনাজ তাজগেরা, সহকারী অধ্যাপক মিজানুল কবির, শারমিন সুলতানা, ব্যবস্থাপনা বিভাগের প্রধান মোহাম্মদ মহি উদ্দিন, প্রভাষক নাসরিন আরা নার্গিস, ছাত্রী আফরোজা আহমেদ লাভনী ও সুমাইয়া আক্তার।
উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক তপতী রায়, রোকেয়া বেগম, শক্তি রানী সরকার, প্রভাষক শাহনাজ বেগম শিমু, আয়েশা আক্তার, সোহেল আহমদ, লিটন চন্দ্র শর্মা, সোহাগ মিলন, কনিকা রানী ঘোষ, ফরিদুল ইসলাম ও বিপিএড মাহবুবা খানম চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ছাত্রী মারজানা জান্নাত মাইশা, গীতা থেকে পাঠ করেন ছাত্রী রিপা রানী দাস।





