বৃহত্তর সুবিদবাজার এলাকা জাতীয়তাবাদী পরিবার ইউনিটের দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০২৫, ৮:১৭:১০ অপরাহ্ন

বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খতমে কোরআন, দোয়া মহফিল ও শিরণী বিতরণ করা হয়। রোববার বাদ যোহর নগরীর সুবিদবাজার বায়তুল মাকছুদ জামে মসজিদে বৃহত্তর সুবিদবাজার এলাকা জাতীয়তাবাদী পরিবার ইউনিটের উদ্যোগে এই খতমে কোরআন, দোয়া মহফিল ও শিরণী বিতরণের আয়োজন করা হয়।
দোয়া মাহফিল ও শিরণী বিতরণে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, মহানগর বিএনপির সহ সভাপতি মাহবুব কাদির শাহী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হুসেন মানিক, সদর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ মিলন, সাবেক সভাপতি ললিক আহমদ চৌধুরী, কৃষকদল বিমানবন্দরের আহবায়ক শাহজাহান মিয়া, মহানগর বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক মো. শফিক নূর, মুমিন আহমদ, মখলিছ খান, আব্দুল মুকিত রিপন, শিপু আহমদ, মুক্তা খান, রহিম মিয়া, ফাহিম আহমদ, নাসির উদ্দিন রহিম, নাবিন রাজা চৌধুরী, আজিজ খান সজীব, রুবেল, শফিকুল ইসলাম রাসেল, সুহেল আহমেদ, মিলন আহমদ, ছাহিদুল আলম সোহান প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ বলেন, জাতীয়তাবাদী আন্দোলন-সংগ্রামে বেগম খালেদা জিয়ার অবদান তুলনাহীন। তিনি দেশের মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার রক্ষার জন্য আজীবন সংগ্রাম করেছেন। তার সুস্থতা শুধু বিএনপি নয়, দেশের গণতন্ত্রকামী মানুষের কামনা। তাঁরা তাঁর সুস্থতা কামনায় আল্লাহর দরবারে প্রার্থনা করেন এবং দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন। বিজ্ঞপ্তি





