বড়লেখায় পিউরিয়াকে জরিমানা
প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০২৫, ৬:১৬:৪৩ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি: বড়লেখা পৌরশহরের মিষ্টান্ন ও ফাস্টফুডের দোকান পিউরিয়ায় শিশুখাদ্যের প্যাকেটে মিলল প্রচুর পোকা। সেবা প্রদানে অবহেলা, দায়িত্বহীনতা বা অসতর্কতার দায়ে পিউরিয়াকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া। এসময় থানার এসআই দেবল সরকার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া জানান, শিশুখাদ্যের প্যাকেটে প্রচুর পরিমান পোকা পাওয়া যায়। যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে খাবারপণ্য উৎপাদন ও বিক্রয়কারি পিউরিয়াকে ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়েছে। অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের এধরণের অভিযান অব্যাহত থাকবে।





