তারেক রহমানের হাত ধরেই দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে : এমরান চৌধুরী
প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০২৫, ৬:৩৬:৩৪ অপরাহ্ন

সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিগত দিনে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে যত উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে, সব বিএনপির শাসনামলে। আর আগামীতেও এই দুই উপজেলার সব উন্নয়ন হবে বিএনপির মাধ্যমে ইনশাআল্লাহ। শুধু গোলাপগঞ্জ-বিয়ানীবাজার নয়, পুরো দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাত ধরে। তাই আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে অবিরাম কাজ করতে হবে।
রবি ও সোমবার গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসব অনুষ্ঠানের মধ্যে ছিলো বিয়ানীবাজারের লাউতা ও মোল্লাপুর ইউনিয়নে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল।
রোববার সন্ধ্যায় লাউতা ইউনিয়নের গাংপাড় বাজারে ১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মন্নান। বিয়ানীবাজার উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক এনাম উদ্দিন দিলালের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও মরহুম কমর উদ্দিনের কন্যা সাবিনা খাঁন, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি নজমুল হোসেন পুতুল, যুগ্ম-সম্পাদক অ্যাড. আবু তাহের, শিশুবিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সবুর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজমুল হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক দোলা হোসেন সুভাষ, কৃষকদলের উপজেলা সাবেক আহবায়ক আলতাফ হোসেন আলতাই, ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি সেলিম উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সুহেল আহমদ, আব্দুল গণি, এমান উদ্দিন দিলাল ও রাজু আহমদ, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন লিমন, বিয়ানীবাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য মাতাবুর রহমান রুবেল, বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি এনামুল ইসলাম, বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মৃদুল আহমদ ও সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল হক।
অপরদিকে, রাত রাত ৯টায় মোল্লাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাবেদুল হক দুদুর বাড়িতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোল্লাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোল্লাপুর ইউনিয়ন বিএনপির প্রবীন নেতা আরকান আলী।
আলোচনা শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু এবং তারেক রহমানের মঙ্গল কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। বিজ্ঞপ্তি





