সিলেটে হাছন উৎসব ২০-২১ ডিসেম্বর
প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০২৫, ৮:৩৮:৫১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে ২ দিন ব্যাপী হাছন উৎসব-২০২৫ আয়োজন করেছে হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ। আগামী ২০ ও ২১ ডিসেম্বর নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এই উৎসব পালিত হবে। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই উৎসব। হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদের কেন্দ্রীয় সভাপতি ডা. জহিরুল ইসলাম অচিনপুরী ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. সোলায়মান হোসেন চুন্নু হাছন উৎসব উপভোগ করতে সর্বস্তরের সিলেটবাসীকে আমন্ত্রণ জানিয়েছেন।





