সিলেটের ৬ পুলিশ কর্মকর্তা রদ-বদল
প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০২৫, ৯:০২:১২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পুলিশ প্রশাসনে ব্যাপক রদবদল চলছে। তারই ধারবাহিকতায় সারাদেশের উর্ধ্বতন আরও ২২ পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এরমধ্যে সিলেটের ৬ পুলিশ কর্মকর্তার পদ রদ-বদল হয়েছে। বদলী তালিকায় সিলেট থেকে যাচ্ছেন ৬ জন কর্মকর্তা বিপরীতে সিলেটে আসছেন একজন। সোমবার (৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুই প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।
প্রজ্ঞাপনে জানা গেছে, সিলেট রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি জেসমিন বেগমকে নৌপুলিশের অতিরিক্ত ডিআইজি হিসাবে বদলি করা হয়েছে। সিলেট মহানগর পুলিশের ৫ জন উর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করে নিয়ে যাওয়া হচ্ছে। এরমধ্যে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সুপার নিউমারারি পুলিশ সুপার) মো, শাহরিয়ার আলমকে ঢাকা মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সুপার নিউ মারারি পুলিশ সুপার) হিসাবে বদলী করা হয়েছে। এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মু. মাসুদ রানাকে র্যাবের অতিরিক্ত ডিআইজি হিসাবে বদলী। উপ-পুলিশ কমিশনার (সুপার নিউমারারি অতিরিক্ত ডিআইজি) মো. তারেক আহম্মেদকে ঢাকা এসবির পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) হিসাবে এবং অতিরিক্ত উ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমানকে পিবিআই’র পুলিশ সুপার হিসাবে বদলি করা হয়েছে। এদিকে অতিরিক্ত উপপুলিশ কমিশনার আহমাদ মাঈনুল হাসানকে বদলি করা হয়েছে রেলওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে।
এদিকে এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সুপার নিউমারারি পুলিশ সুপার) হিসাবে যোগদান করছেন ঢাকা মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সুপার নিউমারারি পুলিশ সুপার) মো. আব্দুল আউয়াল।





