শাবিতে বিনিয়োগ আকর্ষণ সেমিনার কাল
প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২৫, ৮:২১:০৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘বিনিয়োগ আকর্ষণে জ্ঞানভিত্তিক ইকোসিস্টেম : পাবলিক বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনা ও ভূমিকা’ শীর্ষক সেমিনার আগামীকাল বুধবার বিকেল ৪টায় সেন্ট্রাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মো. আব্দুল কাদির এ তথ্য জানান।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। শাবিপ্রবির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। সেমিনারের কো-অর্ডিনেটর ব্যবসা প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ শাহিদুল হক। সেমিনার সঞ্চালনা করবেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুন্সী নাসের ইবনে আফজাল। সেমিনারের আয়োজন করেছে শাবিপ্রবি।





