বিএনপি বিজয়ী হলে সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত সিলেট উপহার দিবো : মুক্তাদির
প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২৫, ৬:২২:২৪ অপরাহ্ন

সিলেট মহানগরের বন্দরবাজার, ব্রহ্মময়ী বাজার, হাসান মার্কেট, রেজিস্টারি অফিসসহ বিভিন্ন পাড়া মহল্লায় বুধবার গণসংযোগ করেন সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
এসময় তিনি বলেন, দেশের মানুষের আস্থার মার্কা ধানের শীষ। এই ধানের শীষ উন্নয়নের প্রতীক। বাংলাদেশের প্রতিটি মানুষের ভোটাধিকার, নাগরিক অধিকার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে ধানের শীষ তথা বিএনপিকে বিজয়ী করুন। বিএনপি বিজয়ী হলে সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত সিলেট উপহার দিবো।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট চেম্বার অব কমার্সের সাবেক প্রেসিডেন্ট জিয়াউল হক জিয়া, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, মহানগর শ্রমিক দলের সভাপতি আব্দুল আহাদ, হাসান মার্কেটের ব্যবসায়ী মো. সাহেদ বকস, সিরাজুল ইসলাম, মো. এরসাদ আলম, রাজীব আহমদ ও মো. হানিফ প্রমুখ।
এদিকে, মঙ্গলবার রাত ১০ টায় মহানগরীর ১৯ নং ওয়ার্ডের বিভিন্ন কলোনীতে গিয়ে গণসংযোগ করেন খন্দকার আব্দুল মুক্তাদির। এসময় উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, ১৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাদির খান, ১৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শোয়াইব আহমদ, ১৯ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি জিহাদ আহমদ, সাধারণ সম্পাদক সুচিত্র চৌধুরী বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক তপু আহমদ, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান সুমন, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ওয়ার্ড বিএনপির সদস্য ফাহিম রহমান মওসুম প্রমুখ। বিজ্ঞপ্তি





