‘এক্সপেরিয়েন্স জোন’ উদ্বোধন করলো লাফার্জহোলসিম
প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২৫, ৬:২৭:১৫ অপরাহ্ন

দেশের নির্মাণ শিল্পে নতুন এক মাত্রা যোগ করেছে লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি। মঙ্গলবার রাজধানীর পূর্বাচলে অবস্থিত জলসিড়ি আবাসন প্রকল্পে কোম্পানিটির প্রথম ‘এক্সপেরিয়েন্স জোন’ এর উদ্বোধন করা হয়েছে। এই ‘এক্সপেরিয়েন্স জোন’ এ গ্রাহক, প্রকৌশলী, রাজমিস্ত্রি এবং বাড়ী নির্মাণকারীরা নির্মাণ সামগ্রীর গুণগতমান, বৈজ্ঞানিক দিক এবং প্রযুক্তিগত সক্ষমতা সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা নিতে পারবেন।
লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি’র কমার্শিয়াল অ্যান্ড লজিস্টিকস ডিরেক্টর মাহফুজুল হক এই ‘এক্সপেরিয়েন্স জোন’ উদ্বোধন করেন। এসময় কোম্পানির চীফ ফিন্যান্সিয়াল অফিসার মো. আনিসুজ্জামান, হিউম্যান রিসোর্সেস ডিরেক্টর এ কে এম আতিকুর রহমান এবং বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর নীল আজাভেদো সহ কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে কমার্শিয়াল অ্যান্ড লজিস্টিকস ডিরেক্টর মাহফুজুল হক বলেন, লাফার্জহোলসিম সবসময়ই উদ্ভাবন, গুণগত মান ও টেকসই নির্মাণ সমাধানে অগ্রণী ভূমিকা রেখে চলেছে। এই এক্সপেরিয়েন্স জোন, নির্মাণ সামগ্রী সম্পর্কে মানুষের ধারণাকে আরও উন্নত করবে। গ্রাহকরা এখন হাতে-কলমে বুঝতে পারবেন কোন পণ্য কোন কাজে বেশি উপযোগী এবং কেন লাফার্জহোলসিম এর পণ্য সবচেয়ে টেকসই ও নির্ভরযোগ্য।
ভবিষ্যতে দেশের বিভিন্ন প্রান্তে এধরণের এক্সপেরিয়েন্স জোন স্থাপনের পরিকল্পনা রয়েছে লাফার্জহোলসিমের, যাতে করে দেশের প্রতিটি অঞ্চলের মানুষ আধুনিক প্রযুক্তি ও সঠিক তথ্যের সুবিধা পেতে পারেন। বিজ্ঞপ্তি





