সিলেটে ছাতক জেলা বাস্তবায়ন কমিটির সভা
প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২৫, ৭:১৭:২২ অপরাহ্ন

বাংলাদেশের উপজেলাগুলোর মধ্যে শিল্পাঞ্চল বৃহত্তর ছাতক দোয়ারা উপজেলা প্রতি বৎসর কোটি কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে রাজস্ব জমা করে থাকে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বৃহত্তর ছাতকের অবদান থাকলেও এতদঅঞ্চল অর্থনৈতিকভাবে, শিক্ষা, জনস্বাস্থ্য, যোগাযোগসহ সবদিকে বঞ্চিত, পিছিয়ে এবং বৈষম্যের শিকার। সংবিধান আমাদেরকে যে নাগরিক অধিকার দিয়েছে ও পরবর্তী প্রজন্মের জন্য সুস্থ, সুন্দর ও উন্নত জীবন-যাপনের লক্ষ্যে আমরা ছাতক জেলা বাস্তবায়নের দাবি করছি।
গত সোমবার নগরীর সুবিদবাজারস্থ একটি রেষ্টুরেন্টে ছাতক জেলা বাস্তবায়ন কমিটির আহবায়ক রুহুল ফারুকের সভাপতিত্বে ও সদস্যসচিব এডভোকেট শফিকুল ইসলামের পরিচালনায় আহবায়ক কমিটির পুনর্গঠন উপলক্ষে আলোচনা সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
সভায় বক্তব্য রাখেন ছাতক-দোয়ারা ল-ইয়ার্স এসোসিয়েশনের সভাপতি এডভোকেট মো. আবুল হাসান, সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ আকমল খান, মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট জেলা সভাপতি আশরাফুর রহমান চৌধুরী, সিলেট মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম, ছাতক সোশাল ফোরামের সাধারণ সম্পাদক হাফিজ আহমদ, ছাতক সমিতির সহ-সভাপতি দবিরুল ইসলাম, এডভোকেট মো. ছায়াদুর রহমান, এডভোকেট যায়েদ হাসান, মুহাম্মদ নাসির উদ্দিন, জহির আহমদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জহিরুল ইসলাম চৌধুরী প্রমূখ। বিজ্ঞপ্তি





