সিলেট-৬ আসনে দল সবচাইতে যোগ্য প্রার্থী দিয়েছে : মিফতাহ্ সিদ্দিকী
প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২৫, ৮:১৮:৩২ অপরাহ্ন
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, সিলেটের মধ্যে রাজনৈতিকভাবে অগ্রসরমান দুটি উপজেলা গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার। এখানে দল সবচাইতে যোগ্য প্রার্থীকে বাছাই করেছে। সিলেট-৬ আসনের প্রার্থী এমরান আহমদ চৌধুরী ছাত্রত্বকালে স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলন থেকে শুরু করে গত ১৭ বছরের কঠিন সময়ে রাজপথে ছিলেন। কারাবারণ করেছেন একাধিকবার। একজন দক্ষ সংগঠক ও পরিশ্রমি রাজনীতিবিদ। আমাদের দৃঢ় বিশ্বাস গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের সুবিবেচক মানুষ আগামীর জনপ্রতিনিধি নির্ধারণে কোনো ভুল করবেন না। যোগ্য প্রার্থী এমরান আহমদ চৌধুরীকে বিজয়ী করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের আস্থার প্রতি মূল্যায়ন করবেন।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় বুধবার বাদ আসর গোলাপগঞ্জ চৌমুহনিতে দোয়া মাহফিলপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোলাপগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের এ আয়োজনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-ক্ষুদ্র ঋণবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, প্রথমেই মাদার অব ডেমেক্রোসি, আমাদের অভিভাবক খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের মাটি খালেদা জিয়ার ঘাঁটি, ধানের শীষের দুর্গ। আগামী নির্বাচনে জনগণের এই প্রতীককে বিজয়ী করে সেটা আপনারা আবারও প্রমাণ করুন।
গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহির সভাপতিত্বে ও উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সিলেট-৬ আসনের সাবেক এমপি শরফ উদ্দিন খসরু, যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মরহুম কমর উদ্দিনের কন্যা সাবিনা খাঁন, সিলেট জেলা বিএনপির সাবেক উপদেষ্টা এম সিরাজুল ইসলাম, উপদেষ্টা মহি সুন্নাহ চৌধুরী নারজিস, গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, ছালিক আহমদ চৌধুরী ও বদরুল আলম, জেলা বিএনপি সহ-সভাপতি নাজমুল ইসলাম পুতুল, শিশু বিষয়কসম্পাদক সিদ্দিক আহমদ। আলোচনা শেষে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন গোলাপগঞ্জ চৌমুহনী মসজিদের ইমাম মাওলানা ওয়ারিশ উদ্দিন। এর আগে খতমে কুরআন পড়া হয়। বিজ্ঞপ্তি





