শাবিতে নতুন দুই সিন্ডিকেট সদস্য
প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২৫, ৮:৫৮:০৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ব্যবসা প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ শহিদুল হক ও ফাতিমা তুজ জাহরা হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইসমত আরা। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ১৯৮৭ এর ধারা ২৪ (১) (ঙ) অনুযায়ী ভাইস চ্যান্সেলর কর্তৃক ব্যবসা প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ শহিদুল হককে আগামী ২০ ডিসম্বের থেকে দুই বছরের জন্য সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হলো। এছাড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ১৯৮৭ এর ধারা ২৪ (১) (চ) অনুযায়ী ভাইস চ্যান্সেলর কর্তৃক ফাতিমা তুজ জাহরা হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইসমত আরাকে আগামী ২০ ডিসম্বের থেকে দুই বছরের জন্য সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হলো।





