ঢাবির ভর্তিচ্ছুদের সুবিধার্থে শাবির বাস
প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২৫, ৮:৫৮:৪৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : আগামী ১৩ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ২০২৫-২৬ সেশনের ভর্তি পরীক্ষা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে। ওই দিন পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পরিবহন বাস ব্যবহার করতে পারবে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক আ ফ ম জাকারিয়া কর্তৃক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ২০২৫-২৬ সেশনের ভর্তি পরীক্ষায় শাবিপ্রবি কেন্দ্রে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে আগামী ১৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ৭টি বাস ক্যাম্পস থেকে সিলেট নগরীর বিভিন্ন গন্তব্যে নির্ধারিত সময়ে চলাচল করবে। বাস চলাচলের শিডিউল বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে পাওয়া যাবে।





