জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের নবীনবরণ
প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০২৫, ৮:২৪:৪১ অপরাহ্ন

জগন্নাথপুর সংবাদদাতা: জগন্নাথপুর পৌর শহরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের ২০২৫-২৬ সালের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকাল ১১টায় কলেজের হলরুমে কলেজের অধ্যক্ষ নজরুল ইসলামের সভাপতিত্বে ও প্রভাষক হুমায়ুন কবিরের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহিদুল আলম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফসর উদ্দিন ভূইয়া, জগন্নাথপুর ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুর রউফ, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজ উদ্দিন আহমদ, জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের পরিচালক ব্যবসায়ী মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল, প্রভাষক সালেহ আহমদ, শামীমা আক্তার, স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুরের সাধারণ সম্পাদক আলী হোসেন, শিক্ষার্থী ফারিহা আনজুম নাবিলা ও ফারিহা বেগম প্রমূখ। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ গন্যমান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ী ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।





