জগন্নাথপুরে দারুল ক্বিরাত সমাপনী অনুষ্ঠান
প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০২৫, ৭:২৩:৫৯ অপরাহ্ন

জগন্নাথপুর সংবাদদাতা: দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট জগন্নাথপুর উপজেলা পরিষদ জামে মসজিদ শাখার সাপ্তাহিক কেন্দ্রের ক্বিরাত প্রশিক্ষণ সমাপনী উপলক্ষে পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা মডেল মসজিদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দিন। শাখা কেন্দ্রের সভাপতি হাফিজ মুহিবুর রহমানের সভাপতিত্বে, শাখা কেন্দ্রের নাজিম আবুল হাসনাত বেলাল ও মোহাম্মদ ইউনুস আলীর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. সোহরাব হোসেন, শিক্ষানুরাগী মো. মুহাইমিনুল হক চৌধুরী, ব্যবসায়ী মো. আবুল কালাম চৌধুরী বাবলু, মো. রেহান আলম, মো. আব্দুল কাদির, মো. কামিল আহমদ, মাওলানা জুবায়ের আহমদসহ বিভিন্ন শ্রেণীর লোকজন উপস্থিত ছিলেন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কেন্দ্রের শিক্ষার্থী বৃষ্টি বেগম। পরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন এসিল্যন্ড মো. মহসীন উদ্দিনসহ অতিথিবৃন্দ।





