গোয়াইনঘাটে পুসাগের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০২৫, ৭:৩২:০৩ অপরাহ্ন

গোয়াইনঘাট প্রতিনিধি: প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন গোয়াইনঘাট (পুসাগ) এর আয়োজনে একদিনের বৃত্তি পরীক্ষা শেষ হয়েছে। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সপ্তম ও নবম শ্রেণীর ৬ শত পরীক্ষার্থীর অংশগ্রহণে সংগঠনটির দ্বিতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
শনিবার দুপুরে গোয়াইনঘাট মডেল সরকারী উচ্চ ও প্রাথমিক বিদ্যালয় সরেজমিন ঘুরে দেখা যায় কেন্দ্রগুলোতে সুন্দর পরিবেশে চলছে পরীক্ষা। পরীক্ষা শেষে বিদ্যালয় প্রাঙ্গনে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে গোলজার হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি রুবেল আহমদ রাহী, উপদেষ্টা ইঞ্জিনিয়ার সম্রাট তারেক, প্রতিষ্ঠাতা সভাপতি সদর উদ্দিন, আল আমীন, সাবেক সভাপতি রুহুল আমিন, গোয়াইনঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আব্দুল মালিক, সাংবাদিক তানজিল আহমদ। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবক হোসাইন আহমদ। সভায় সংগঠনের কর্মকর্তারা জানান ১৫ ডিসেম্বর পরীক্ষার ফলাফল ঘোষণা হবে। ৪০ টি মেধা বৃত্তি ছাড়াও বিশেষ বৃত্তির ব্যবস্থা রয়েছে। সভায় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।





