জৈন্তায় ৬৫ পিছ কম্বলসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০২৫, ৮:৩৭:৩১ অপরাহ্ন

জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে পর্যটকবাহী বাস হতে পর্যটকদের সংখ্যার চেয়ে ৪গুণ বেশী কম্বল নিয়ে যাত্রাকালে ৬৫ পিস ভারতীয় কম্বলসহ ১ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর থানার সম্মুখে চেক পোষ্ট বসিয়ে পর্যটকবাহী বাস তল্লাসী চালিয়ে ৬৫ পিছ কম্বলসহ ১জনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলেন নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানার গোলাকান্দা ইউনিয়নের কুমারটেক গ্রামের ফারুক ভূঁইয়া ছেলে সজীব ভূঁইয়া (২৩)।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোষ্ট বসিয়ে পর্যটকবাহী বাসগাড়ী তল্লাসী করে ৬৫পিছ কম্বলসহ ১জনকে আটক করা হয়। আটক ব্যক্তিকে বিশেষ ক্ষমতাআইনে মামলা দায়েরপূর্বক আদালতে প্রেরণ করা হবে। আমাদের অভিযান অব্যাহত আছে। চোরাচালান রোধে আমরা সর্বদা তৎপর আছি।





