হাদীর উপর সন্ত্রাসী হামলায় জমিয়তের নিন্দা
প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০২৫, ৮:১৬:২৭ অপরাহ্ন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগর শাখা। সংগঠনের সভাপতি মাওলানা আসআদ উদ্দিন, সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদারসহ মহানগরীর অন্যান্য নেতৃবৃন্দ এই জঘন্য হামলার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।এক বিবৃতিতে মহানগর যুব জমিয়ত নেতৃবৃন্দ বলেন, ওসমান হাদীর উপর এই কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা অত্যন্ত নিন্দনীয় এবং বাকস্বাধীনতার উপর নগ্ন হস্তক্ষেপ। আমরা মনে করি, এই হামলা একটি পূর্বপরিকল্পিত চক্রান্তের অংশ, যা সমাজে ভীতি সৃষ্টির উদ্দেশ্যে করা হয়েছে।
গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে আরো নিন্দা ও প্রতিবাদ জানান সিলেট মহানগর যুব জমিয়তের সিনিয়র সহসভাপতি এম বেলাল আহমদ চৌধুরী, সহসভাপতি মাওলানা আফজাল হোসাইন খান, মাওলানা আবু সুফিয়ান, মাওলানা ফয়জুল হাসান খান, মাওলানা মুজাহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ফরহাদ কোরাইশী, সহ সাধারণ সম্পাদক মাওলানা আফতাব উদ্দীন খান, মাওলানা হায়দার আলী, মুফতী আশরাফ হোসাইন ফআদী, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা সায়েম আহমদ, সাংগঠনিক সম্পাদক মুফতী সিরাজুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক এম বশির আলী, খলিলুল্লাহ মাহবুব, অর্থ সম্পাদক এম ফয়সাল আহমদ ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা তোফায়েল আহমদ কামরান। বিজ্ঞপ্তি





