শান্তিগঞ্জে ফসল রক্ষা বাঁধ নির্মাণে গণশুনানি
প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০২৫, ৮:৪২:০১ অপরাহ্ন

শান্তিগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জের শান্তিগঞ্জে উপজেলা কাবিটা স্কীম প্রণয়ন ও বাস্তবায়ন মনিটরিং কমিটির উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরে হাওর এলাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত/সংস্কার/স্কীম প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা বাঁধে অনুষ্ঠিত গণশুনানিতে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কাবিটা স্কিম প্রণয়ন ও বাস্তবায়ন কমিটির সভাপতি মোহাম্মদ শাহজাহান।
শান্তিগঞ্জ উপজেলার দায়িত্বে থাকা পাউবোর উপ-সহকারী প্রকৌশলী (এসও) মনিরুজ্জামান মোহন এর পরিচালনায় গণশুনানিতে বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা মোফাজ্জল হোসেন মায়া, উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. অলি ওল্লাহ, প্রশাসনিক কর্মকর্তা শাহিনুর রহমান, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জিয়াউল হক, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মহির উদ্দিন, বিএনপি নেতা সিরাজ মিয়া, আওলাদ হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রনজিৎ সুত্রধর, শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের নির্বাহী সদস্য মাওলানা খলিলুর রহমান, ইউপি সদস্য লিটন মিয়া, যুবদল নেতা রায়হান মিয়া, হুমায়ুন কবির, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক উসমান গনি, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।





