ইসলামী আন্দোলনের বৈঠক অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০২৫, ৮:৪২:৪৬ অপরাহ্ন

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ বলছেন, বাংলাদেশের মাটি ও মানুষের সংস্কৃতি ইসলামের সাথে ওৎপ্রোতভাবে জড়িত। বাংলাদেশকে যারা বার বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে, দেশের টাকা চুরি করে বিদেশে পাচার করে, দেশের মানুষ তাদেরকে আর ক্ষমতায় দেখতে চায় না। শুক্রবার বিকেলে নগরীর সুরমা মার্কেটে দলীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের নিয়মিত মাসিক বৈঠক সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজের সভাপতিত্বে ও জয়েন্ট সেক্রেটারী প্রভাষক বোরহান উদ্দিনের পরিচালনায় বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন সিলেট মহানগরের সহ সভাপতি হাফেজ মাওলানা আব্দুর শহীদ, সহ সভাপতি মো. সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মতিউর রহমান খান, প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম রনি, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা মকবুল হোসাইন, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ আরিফুর রহমান, আইন বিষয়ক সস্পাদক এস.এম সামছুল আলম, সহ সাংগঠনিক সম্পাদক কারী মাওলানা মুহিবুর রহমান রনি, সহ-অর্থ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, মহিলা ও পরিবার বিষয়ক সম্পাদক মাঈনুদ্দিন, এাণ ও সমাজ কল্যাণ সম্পাদক নুরুজ্জামান, নির্বাহী সদস্য মো. আব্দুল জাহের প্রমুখ। বিজ্ঞপ্তি





