হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে জেলা শিবিরের বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০২৫, ৯:১৯:২৩ অপরাহ্ন

জুলাই যোদ্ধা, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট জেলা পশ্চিম শাখা। শনিবার বেলা ৩টায় সিলেটের দক্ষিণ সুরমার লাউয়াই থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান প্রধান পয়েন্ট প্রদক্ষিণ শেষে চণ্ডীপুল পয়েন্টে গিয়ে পথসভার মাধ্যমে সমাপ্ত হয়।
মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন সিলেট জেলা পশ্চিম শাখার সভাপতি আবু জুবায়ের। জেলা পশ্চিম শাখার সেক্রেটারি তোফায়েল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মিছিলে জেলা শাখার আওতাধিন বিভিন্ন থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।
সভাপতির বক্তব্যে সিলেট জেলা পশ্চিম শাখার সভাপতি আবু জুবায়ের বলেন, হাদির উপর গুলিবর্ষণ কারীদের আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং দ্রুত পদক্ষেপ না নিলে যে পরিস্থিতি তৈরি হবে তার দায় সরকারকে নিতে হবে। বিশেষ অতিথি আরো বলেন, জুলাই আন্দোলনে শহীদদের রক্তের যথাযথ বদলা জুলাই প্রজন্ম নিতে শিখেছে, অনতিবিলম্বে এর সাথে জড়িতদের শাস্তির আওতায় না আনলে এর পরিণতি ভয়াবহতায় পরিণত হবে। বিজ্ঞপ্তি





