কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২৫, ৫:৪১:২৭ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের অভিযানে ভারতীয় বিভিন্ন পণ্য ও মোটরসাইকেলসহ জাবেদ মিয়া (১৯) নামে একজনকে আটক করেছে পুলিশ। রোববার ভোরে উপজেলার ভাটরাই এলাকা থেকে থানা-পুলিশের চোরাচালান বিরোধী অভিযানে তাকে আটক করা হয়। সে উপজেলার রাধানগর গ্রামের শুক্কুর আলীর ছেলে। পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ বস্তা ভারতীয় পেঁয়াজ, ২ বস্তা চিনি ও ২টি মোটরসাইকেলসহ জাবেদ মিয়া (১৯)কে আটক করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান জানান, চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় পণ্যসহ একজনকে আটক করা হয়েছে। পুলিশের চোরাচালান বিরোধী অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এ বিষয়ে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।





