জুড়ীতে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২৫, ৫:৫৯:৫০ অপরাহ্ন

জুড়ী সংবাদদাতা: মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। রোববার উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফ দস্তেগীর।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল আলম খানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ, যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আব্দুস শহীদ চৌধুরী খুশি, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কুলেশ চন্দ্র চন্দ, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শহিদুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর আব্দুল হাই হেলাল, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাদ মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা ড. মো. মনিরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলমগীর হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দিলীপময় দাশ চৌধুরী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সুমিত সিংহ, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ চৌধুরী, বিএনপি নেতা মো. মোস্তাকিম আহমেদ প্রমুখ।





