দুর্নীতি মুক্তকরণ ফোরামের বুদ্ধিজীবী দিবস পালন
প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২৫, ৭:৫৬:৫৭ অপরাহ্ন

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রোববার সকাল সাড়ে ৯টায় সিলেট শহীদ ডা. শামসউদ্দিন স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এর আগে এক গণজমায়েতে বক্তব্য রাখেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মকসুদ হোসেন।
গণজমায়েতে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের স্থায়ী কমিটির সদস্য নেছারুল হক চৌধুরী বুস্তান এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি ডা. অরুণ কুমার দেব, সিলেট মহানগর শাখার সদস্য সচিব মুজিবুর রহমান চৌধুরী, দপ্তর সম্পাদক আব্দুল মুতাওয়ালী ফলিক, শ্রম বিষয়ক সম্পাদক মিজান গাজী, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীদুর রহমান জুনু, কেন্দ্রীয় সদস্য মেহেদী হাসান সোহেল, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের সিনিয়র যুগ্ম আহবায়ক রিকন তালুকদার লিখন, ইকন্দার মির্জা, মোহাম্মদ আকবর আলী ফকির, কিশোর মাসকুর হোসেন ইবনে মকসুদ প্রমুখ। বিজ্ঞপ্তি





