কৃষি গুচ্ছের ভর্তি আবেদনের সময় বাড়ল
প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২৫, ৮:৪১:২১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছের ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের সময় ৩ দিন বাড়ানো হয়েছে। গতকাল রোববার কৃষি গুচ্ছ ভর্তি ব্যবস্থার ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, কৃষি গুচ্ছের ৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি আবেদন পূর্ব নির্ধারিত ১৫ ডিসেম্বরের পরিবর্তে আবেদনের সময়সীমা বাড়িয়ে ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বর্ধিত করা হলো। কৃষি গুচ্ছের আবেদন শুরু হয়েছে গত ২৫ নভেম্বর।
এবার কৃষি গুচ্ছের ৯টি বিশ্ববিদ্যালয়ের মোট আসনসংখ্যা ৩ হাজার ৭০১ টি। ভর্তি পরীক্ষা আগামী ৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ওই দিন বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত চলবে ভর্তি পরীক্ষা। এ বছর ভর্তি পরীক্ষার দায়িত্বে রয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)।
কৃষি গুচ্ছের আওতাধীন বিশ্ববিদ্যালয়গুলো হলো-বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। আগামী ৩ জানুয়ারি এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। যেসব শিক্ষার্থী সিলেট কেন্দ্র নির্ধারণ করেছেন, তাদের পরীক্ষা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।





