দক্ষিণ সুরমায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২৫, ৬:১৮:৪৬ অপরাহ্ন

দক্ষিণ সুরমা প্রতিনিধি: সিসিকের দক্ষিণ পাঠানপাড়া এলাকা থেকে ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ছয়েফ খানকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ছয়েফ খানকে ২৭ নং ওয়ার্ডের পাঠানপাড়ার নিজ বাড়ী থেকে গ্রেফতার করে মোগলাবাজার থানা পুলিশ। এইদিন দুপুরে তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় শাহপরাণ (রহ.) থানায় ১টি মামলা রয়েছে। এসব তথ্য নিশ্চিত করেন মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন। জানান, ছয়েফ খানের বিরুদ্ধে শাহপরান থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় মামলা রয়েছে।





