জগন্নাথপুরে জামায়াতের ছাত্র প্রতিনিধি সমাবেশ
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২৫, ৬:৪৩:৩৪ অপরাহ্ন
জগন্নাথপুর সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ইয়াসিন খান বলেছেন, ইসলাম প্রতিষ্ঠা হলে সমাজে কোনো অন্যায় অবিচার দুর্নীতি থাকবেনা। তাই কোরআন এবং হাদিসের আলোকে আমাদের জীবন পরিচালিত করতে হবে। ঈমানী শক্তি থাকলে কোনোভাবেই দাঁড়িপাল্লার বিজয়কে কেউ ঠেকাতে পারবেনা। নতুন বাংলাদেশে সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে হবে। উপজেলার প্রতিটি ছাত্রদের কাছে তোমাদের পৌঁছতে হবে। ছাত্ররা যদি এগিয়ে আসে তাহলে দেশের কোন অপশক্তি দমিয়ে রাখতে পারবেনা।
সোমবার সকাল ১১টায় পৌর শহরের একটি পার্টি সেন্টারে জগন্নাথপুর উপজেলা জামায়াতের আয়োজনে ছাত্র প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেছেন।জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমানের সভাপতিত্বে, উপজেলা শিবিরের পশ্চিম শাখার সভাপতি আবু তাহের ও সেক্রেটারী শাহীনুর রহমানের যৌথ পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা ছাত্র শিবির সভাপতি মেহেদী হাসান তুহিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা দরস উদ্দিন, পৌর জামায়াতের সভাপতি আবুল হোসাইন মোহাম্মদ ওয়ালী উল্ল্যাহ, জামায়াত নেতা মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল, জগন্নাথপুর ডিগ্রি কলেজ শাখা শিবির সভাপতি মাহমুদুল হাসান প্রমুখ।





