ফ্রেন্ডস ব্লাড ডোনেশন সিলেটের বৃক্ষরোপণ
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২৫, ৭:১৪:২৯ অপরাহ্ন

বিজয়ের মাস উপলক্ষে ফ্রেন্ডস ব্লাড ডোনেশন সিলেট এর পক্ষ থেকে বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় ছাতক সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে বিজয়ের মাস উপলক্ষে ফ্রেন্ডস ব্লাড ডোনেশন সিলেটের বিশেষ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ ও অত্র সংগঠনের উপদেষ্টা বেল্লাল হোসেন। এসময় তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করে সংগঠনের পক্ষ থেকে বিজয়ের মাস উপলক্ষে যে কর্মসূচি নেওয়া হয়েছে তার সফলতা কামনা করছি।
ফ্রেন্ডস ব্লাড ডোনেশন সিলেট এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মাহমুদুল হাসান নাঈম বলেন, আমাদের সংগঠন প্রতিষ্ঠাকাল হতে আজ অবধি মানুষের সেবায় নিয়োজিত রয়েছে। আর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যাদের আত্মত্যাগে এ স্বাধীন ভূখণ্ড পেয়েছি, সে সকল বীর শহীদ ও জীবিত মুক্তিযোদ্ধাদের স্মরণে বিজয়ের মাসে আমাদের ফ্রেন্ডস ব্লাড ডোনেশন সিলেটের পক্ষ থেকে বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাতক সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং সংগঠনের সদস্য মেরাজুল ইসলাম পাভেল, সুয়েব, তামিম ও নুরুল হুদা প্রমুখ। বিজ্ঞপ্তি





