৩ প্যানেলে শাকসু নির্বাচনে মাঠে ছাত্র সংগঠন
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২৫, ৮:১২:১৯ অপরাহ্ন
অনলাইনে জমেছে প্রচারণা

স্টাফ রিপোর্টার : ৩টি প্যানেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচনী মাঠে রয়েছে ছাত্র সংগঠনগুলো। ছাত্রশিবির সমর্থিত ইসলামী ভাবধারার সংগঠনগুলোর প্যানেল ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’, বাম সমর্থিত ছাত্র সংগঠনগুলোর প্যানেল ‘সাধারণের ঐক্যস্বর’ ও জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল ‘সম্মিলিত সাস্টিয়ান ঐক্য’। সবশেষ গতকাল সোমবার জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেল ঘোষণা করায় শাকসু নির্বাচন বেশ জমে উঠেছে।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, শাকসু নির্বাচন ঘিরে অনলাইনে বেশ তৎপর প্রার্থীরা। বিশেষ করে প্রচার প্রচারণায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় প্রার্থীরা। ইতোমধ্যে শিক্ষার্থীদের কল্যাণে বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন অনেক প্যানেলের প্রার্থীরা। শীতকালীন ছুটি শেষে আগামী ৪ জানুয়ারি ক্যাম্পাাস খুললে পুরোদমে চলবে প্রচার প্রচারণা।
জানা গেছে, গত ৭ ডিসেম্বর দুর্বার সাস্টিয়ান ঐক্য নামে প্রথম প্যানেল ঘোষণা করে ইসলামী ছাত্রশিবির। এই প্যানেল থেকে ভিপি পদে ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হাসান শিশির, জিএস সিভিল অ্যান্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং বিভাগের মুজাহিদুল ইসলাম এবং এজিএস পদে সমাজবিজ্ঞান বিভাগের মোহাম্মদ শাকিল প্রতিদ্বন্দ্বিতা করবেন। জুলাই আন্দোলনে সম্মুখভাগে থেকে নেতৃত্ব দেওয়ায় বেশ আলোচিত এই প্যানেলের প্রার্থীরা।
অন্যদের মধ্যে ক্রীড়া সম্পাদক নৃবিজ্ঞান বিভাগের মাহবুব হাসান অনু, সহ-ক্রীড়া সম্পাদক ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলোজি বিভাগের আহমদ বিন কেফায়েত, সাহিত্য ও বার্ষিকী সম্পাদক ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলোজি বিভাগের তামিম রিজওয়ান, সাংস্কৃতিক সম্পাদক নৃবিজ্ঞান বিভাগের জাবের বিন আব্দুল খালেক, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ইবরাহিম বিন ইসলাম, ধর্ম ও সম্প্রীতি সম্পাদক পরিসংখ্যান বিভাগের আসিফ ভূঁইয়া, সমাজসেবা সম্পাদক সমাজকর্ম বিভাগের আজাদ শিকদার, ছাত্রী বিষয়ক সম্পাদক পদার্থবিজ্ঞান বিভাগের আমিনা বেগম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক সমাজকর্ম বিভাগের আলী আব্বাস শাহীন।
আন্তর্জাতিক সম্পাদক রসায়ন বিভাগের সাজ্জাদুর রহমান শিবলু, শিক্ষা গবেষণা ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক সমুদ্রবিজ্ঞান বিভাগের শামসুল শায়ান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আব্দুস সামাদ শান্ত, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলোজি বিভাগের সাজ্জাদুর রহমান শিবলু, পরিবহন বিষয়ক সম্পাদক সমাজকর্ম বিভাগের মুহাম্মদ ইবরাহীম সৌরভ, ক্যাফেটেরিয়া ও ক্যান্টিন বিষয়ক সম্পাদক সমাজকর্ম বিভাগের আসিফুর রহমান এবং আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের বুরহান উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই প্যানেল থেকে পাঁচটি সদস্য পদে নির্বাচন করবেন লোকপ্রশাসন বিভাগের সুমাইয়া নাভা, সমাজকর্ম বিভাগের আদিবা সালেহা, ইংরেজি বিভাগের শোয়াইব চৌধুরী, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের মুস্তাফিজুর রহমান এবং পরিসংখ্যান বিভাগের জামিলুর রেজা সৈকত।
গত ১২ ডিসেম্বর বাম সমর্থিত ছাত্র সংগঠনগুলো ‘সাধারণের ঐক্যস্বর’ নামে প্যানেল ঘোষণা করে বাম সমর্থিত ছাত্রসংগঠনগুলো। এই প্যানেল থেকে ১৭ জন প্রার্থী নির্বাচনে লড়ছেন। সাধারণ ঐক্যস্বর প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) পদে পেট্রোলিয়াম মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের মুহয়ী শারদ, সাধারণ সম্পাদক (জিএস) পদে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের মোহাম্মদ সাইফুর রহমান (সিফাত) এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে অর্থনীতি বিভাগের হাফিজুর ইসলাম হাফিজ প্রতিদ্বন্দ্বিতা করবেন। অন্যদের মধ্যে সহ-ক্রীড়া সম্পাদক পদে মাসুদ শাহরিয়ার, সামজসেবা সম্পাদক তাকভীর আহাম্মদ, ছাত্রীবিষয়ক সম্পাদক সুইটি আক্তার, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক হানিফ হাসান (নিশান), শিক্ষা-গবেষণা-ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফাহমিদ হাসান তুহিন, আন্তর্জাতিক সম্পাদক আরমান হোসেন ইমন, পরিবহন সম্পাদক জুবায়ের হোসেন এবং আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে তাছমিমা মাহফুজ (জেরিন) লড়বেন। প্যানেলটি থেকে সদস্য পদে লড়বেন রাকিব হাসান, আকাশ দাস, নাজমুস সাকিব, তাহমিদুর রহমান তুহিন ও এহসানুল হক মিলন।
এদিকে সবশেষ গতকাল সোমবার ‘সম্মিলিত সাস্টিয়ান ঐক্য’ নামে ২২ সদস্যবিশিষ্ট প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। ঘোষিত প্যানেল অনুযায়ী সহ-সভাপতি (ভিপি) পদে মুস্তাকিম বিল্লাহ, সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ বিল্লাহ ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) আরেক যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এ ছাড়া ক্রীড়া সম্পাদক শাকিল হাসান, সহ-ক্রীড়া সম্পাদক জিল্লুর রহমান জিলন, সাহিত্য ও বার্ষিকী সম্পাদক আসাদুল হক, সাংস্কৃতিক সম্পাদক অমিত মালাকার, ধর্ম ও সম্প্রীতি সম্পাদক তাজুল ইসলাম, সমাজসেবা সম্পাদক রুবেল মিয়া রাব্বি, ছাত্রীবিষয়ক সম্পাদক মাহমুদা রিয়া, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক মোস্তফা আহমেদ, শিক্ষা গবেষণা ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মুনতাসির মামুন শুভ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তারেক রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ আশিক, পরিবহন সম্পাদক নাসিমুল হুদা, ক্যাফেটেরিয়া ও ক্যান্টিন সম্পাদক সোহানুর রহমান এবং আইন ও মানবাধিকার সম্পাদক পদে খালিদ সাইফুল্লাহর নাম ঘোষণা করা হয়েছে। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে হৃদয় মিয়া, হৃদয় আহসান, আফফান, অন্তু গোপ ও মারুফ সাকলাইনের নাম ঘোষণা করা হয়েছে। তবে ঘোষিত প্যানেলে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে কারও নাম ঘোষণা করা হয়নি।
শাকসু নির্বাচন কমিশন প্রকাশিত চূড়ান্ত প্রার্থীর তালিকা অনুযায়ী মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে মোট দুই জন প্রার্থী রয়েছেন। এর মধ্যে একজন ইব্রাহিম বিন ইসলাম, যিনি শিবির সমর্থিত ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থী। অপর প্রার্থী আমিনুল ইসলাম জীবন, যিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শাবিপ্রবি শাখার মেয়াদোত্তীর্ণ কমিটির সহ-মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন।





