এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ শুরু
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২৫, ৮:১৭:১০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : এবার দেশের সরকারি-বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা। গতকাল সোমবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানায়, গতকাল সোমবার থেকে ফল পুনঃনিরীক্ষণ শুরু হয়েছে। আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত এই আবেদন করা যাবে। ১ হাজার টাকা (অফেরতযোগ্য) টেলিটক এসএমএসের মাধ্যমে জমা দিয়ে পরীক্ষার ফল পূণঃনিরীক্ষার জন্য আবেদন (ঝঁনসরঃ) করা যাবে। মেডিকেল-ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এই আবেদন করতে পারবেন।এর আগে গত রোববার বিকেলে মেডিকেল-ডেন্টালে ভর্তির ফলাফল প্রকাশ করা হয়এবার পাসের হার ৬৬.৫৭ শতাংশ। অর্থাৎ ৩৩.৪৩ শতাংশ শিক্ষার্থী ফেল করেছেন।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর আরও জানায়, ২০ ডিসেম্বরের মধ্যে পূণঃনিরীক্ষার ফল আবেদনকারীকে টেলিটক এসএমএসের মাধ্যমে যথাসময়ে জানানো হবে। এ ব্যাপারে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কর্তৃক গঠিত কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
ভর্তি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ পদ্ধতি : টেলিটকের যে কোন প্রিপেইড মোবাইল থেকে এসএমএস করতে হবে। ১ম ঝগঝ: উএগঊ জঝঈ জড়ষষ ঘড় লিখে পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে। (যেমন উএগঊ ঝঢ়ধপব জঝঈ ঝঢ়ধপব > ১১১৬০০০ ) ফিরতি মেসেজে একটি চওঘ নম্বর আসবে। ২য় এসএমএস: ফি প্রদানের জন্য প্রাপ্ত চওঘ নম্বর দিয়ে এসএমএস করতে হবে উএগঊ < ঝঢ়ধপব > জঝঈণঊঝচওঘ পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে। (যেমন: উএগঊ< ঝঢ়ধপব > জঝঈ ণঊঝ < ঝঢ়ধপব > ১২৩৪৫৬৭৮)। এসএমএস বাবদ একটি প্রাপ্তি স্বীকার এসএমএস পাওয়া যাবে।





