মৌলভীবাজারে বিজয় দিবসে জামায়াতের আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২৫, ৬:৫৪:৫৮ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার স্থানীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় পৌর পেশাজীবী বিভাগের সভাপতি ইকবাল আহমদ চৌধুরীর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি আলাউদ্দীন শাহ।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি আজিজ আহমদ কিবরিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমীর হাফেজ তাজুল ইসলাম, পৌর যুব বিভাগের সভাপতি আবু নোমান মুইন, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আলকাছ উর রহমান। এছাড়াও জেলা ও পৌরসভা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা, বিজয় দিবসের তাৎপর্য এবং দেশ ও জাতির কল্যাণে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।





