সিকৃবিতে বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের যুগপূর্তি উদযাপন
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২৫, ৭:১৮:৫০ অপরাহ্ন

বর্ণাঢ্য আয়োজনে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) অনুষদের এক যুগপূর্তি উদযাপন করা হয়েছে। বুধবার দিবসটি জাঁকজমকভাবে পালন উপলক্ষে নানাবিধ কর্মসূচি হাতে নেয়া হয়।
বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের যুগপূর্তি উদযাপন উপলক্ষে সকাল ১০ টায় সাদা পায়রা ও নানারঙ্গের বেলুন উড়ানো হয়। পরে প্রশাসনিক ভবনের সামনে থেকে সিকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলামের নেতৃত্বে আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি সমগ্র ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় অডিটোরিয়ামের সামনে গিয়ে শেষ হয়। র্যাালি শেষে কেন্দ্রীয় অডিটোরিয়ামে কেক কাটা, ম্যাগাজিনের মোড়ক উন্মোচন, খেলাধুলার পুরস্কার বিতরণ এবং সেমিনার অনুষ্ঠিত হয়।
বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মো. মোহন মিয়ার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিকৃবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিকৃবির ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী এবং স্বাগত বক্তব্য রাখেন বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের যুগপূর্তি উদযাপন অনুষ্ঠানের আহবায়ক সহযোগী প্রফেসর ড. মোহাম্মদ রাশেদ চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপনা করেন বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) এর শিক্ষাখাতে উচ্চতর গবেষণা সহায়তা কর্মসূচি মনিটরিং কমিটির চেয়ারম্যান জিন বিজ্ঞানী প্রফেসর ড. আবেদ চৌধুরী। বিজ্ঞপ্তি





