ফেঞ্চুগঞ্জে উপজেলা ভাইস চেয়ারম্যানসহ ২ জন গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২৫, ৮:১৬:৩৯ অপরাহ্ন

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে আওয়ামীলীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে উপজেলার মাইজগাঁও বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মো. শহিদুর রহমান রুমান, ১নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেলাল মিয়া।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির জানান, শহিদুর রহমান রুমানকে গ্রেফতার করা হয়েছে বিস্ফোরক আইনের মামলায় এবং আওয়ামীলীগ নেতা হেলাল ছিল দ্রুত বিচার আইনে দায়েরকৃত একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তাদেরকে মঙ্গলবার সিলেটের আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।





