দক্ষিণ সুরমা প্রেসক্লাবে নতুন সদস্য আহবান
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২৫, ৮:২০:৪৭ অপরাহ্ন
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নতুন সদস্য হতে ইচ্ছুক প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করা হয়েছে। বুধবার দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন সদস্য হতে ইচ্ছুকদের প্রেসক্লাবেরর নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আগামী ১৯ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর ২০২৫ইং পর্যন্ত অফিস চলাকালীন সময়ে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফ আহমদ এর ০১৭১৪-৪২৬০৯৩ নাম্বারে যোগাযোগ করে নির্ধারিত ফিস দিয়ে আবেদন ফরম সংগ্রহ ও জমা দেয়ার আহবান জানানো হয়েছে।
আবেদনপত্রে উল্লেখিত প্রয়োজনীয় তথ্যাদিসহ সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পারিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা, কর্মরত প্রিন্ট/ ইলেক্ট্রনিক্স মিডিয়ার নিয়োগ ও পরিচয়পত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে। বিজ্ঞপ্তি





